ঢাকা   ০৬:৫৬:২২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে রাস্তার পাশের গাছ কাটার তথ্য সংগ্রহ কালে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩১০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় গভীর রাতে রাস্তার পাশের গাছ কাটার তথ্য সংগ্রহ কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা তৌহিদ ইকবাল সবুজের বিরুদ্ধে। সম্প্রতি গত শুক্রবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১১নং —মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং –ওয়াডের পস্তমপুর গ্রামে গভীর রাতে রাস্তার পাশের গাছ কেঁটে নেয়ার খবর পাওয়ায় । ১৭ জুলাই রবিবার বিকেলে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশের গাছ কাটার তথ্য সংগ্রহ করার জন্য দৈনিক লোকাল পত্রিকার প্রতিনিধি হামিদুর রহমান ও ঠাকুরগাঁও নিউজ পেপার এর আবুল হাসান মোটরসাইকেল যোগে তথ্য সংগ্রহ করে ফেরার পথে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার মোটরসাইকেল থামিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রয়োগ করেন ঐ এলাকার আলম সাহেবের ছেলে ও বিএনপি নেতা তৌহিদ ইকবাল সবুজ । তথ্য সংগ্রহে জানা যায়,১১নং— মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নং —ওয়াডের পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ রয়েছে। গাছগুলো ইউনিয়ন পরিষদের আওতাধীন থাকলেও স্থানীয় যার যার সীমানার গাছ তারাই দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে আসছে। এ ঘটনাটি ঘটে পস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার ৮ টি বড় বড় সাইজের ঘোড়া নিম গাছ তৌহিদ ইকবাল ( সবুজ )তার লোকজন নিয়ে রাতের আধারে কেঁটে নেয়।
গভীর রাতে সবার অগোচরে গাছগুলো কেঁটে নেয়ায় স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী বলেন, ১৫-২০ বছর আগে এ গাছগুলো সরকারি নিয়ম অনুযায়ে একটি কমিটির নিজের হাতে লাগিয়েছিলেন। কিন্তু এগুলো এভাবে রাতের আধারে কেঁটে নেয়ায় ভীষন কষ্ট পেয়েছেন এলাকাবাসী। এগুলোতে আমাদের হক রয়েছে। কিন্তু তৌহিদ ইকবাল ( সবুজ ) গায়ের জোরে সেগুলো কেঁটে নিয়েছে। আমরা তার ভয়েও কিছু বলতে পারছি না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হক সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তৌহিদ ইকবাল সবুজ গাছ কেটে বিক্রি করে বলে শুনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন জানান, গাছ কাটার বিষয়টি শুনেছি কে বা কাহারা গাছ কেটে নিয়ে গেছে তা এখনো জানতে পারিনি তবে গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিষয়ে জানান , আমি ঘটনাটা শুনেছি এবং দুই জন সাংবাদিক আমাকে অবগত করেছেন এ ঘটনা সত্যতা পাওয়া গেলে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে ও অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি