1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউনিয়ন পরিষদ দখলের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউনিয়ন পরিষদ দখলের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৪২ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় তালা ঝুলিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে। জামাল উদ্দিন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার (৩০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ ভবনের প্রতিটি রুমে তালা ঝুলানো। পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা বাহিরে অবস্থান করছে, ঘুড়ে যাচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। পরিষদ ভবনে তালা দেয়া থাকায় সকল প্রকার ইউপি সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার। হরিপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত সচিব মিজানুর রহমান বলেন, পরিষদে তালা দেয়া থাকায় আমরা বাইরে অবস্থান করছি। বিষয়টা দুঃখজনক। ইউপির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার বলেন, ত্রিশ বছরের এই পরিষদের জমি তারা নিজেদের বলে দাবি করছে। যদিও এই দাবির কোনো ভিত্তি নেই। আগেরদিন শুক্রবার সকালে শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে কিছু লোকজন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। স্কুলের পিয়ন নুরুল ইসলাম পরিষদ সহ আমাদের আরও আটটি দোকানে তালা দেন। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল ইসলাম বলেন, আমাকে প্রধান শিক্ষক আদেশ করেছে। তাই আমি তালা লাগিয়েছি।

তবে পরিষদে তালা লাগানোর আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, তারা অবৈধভাবে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে আছে। কিছু অন্যায়ের প্রতিরোধে অন্যায়ের আশ্রয় নিতে হয়। তাই আমি বেদখলে থাকা আটটি দোকানে তালা দিতে বলেছি। পরিষদে তালা দেয়ার নির্দেশ আমি দেইনি। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বহি আক্তার শিখা বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। প্রধান শিক্ষককে আমি তালা খুলে দিতে বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net