1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক -১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৬০ বার

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে নির্মল কর্ম্মকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুলাই বুধবার বিকেলে তার নিজের কামারের দোকানে থাকা অবস্থায় তার ড্রাইভারদের সাথে কথা বলার এক পর্যায়ে উচ্চ স্বরে মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। অতপর নবীজির চরিত্র নিয়ে কটু কথা বলেন। পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্ম্মল কর্ম্মকারকে আটক করে নিয়ে যায় সদর থানা পুলিশ। আটককৃত নির্ম্মল কর্ম্মকার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে। আটককের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তার ড্রাইভারের সাথে কথা বলার এক পর্যায়ে সে নবীজিকে নিয়ে কটুক্তি করেন। এতে স্থানীয় মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে আটক করে নিয়ে আসা হয়। আটকের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net