1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রেলের কালবাজারী বন্ধ ও অব্যাবস্থাপনা রোধে প্রতিবাদ সভা । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে রেলের কালবাজারী বন্ধ ও অব্যাবস্থাপনা রোধে প্রতিবাদ সভা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪৭ বার

রেলের কালোবাজারী বন্ধ, অনিয়ম বন্ধ, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ জুলাই বুধবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলায় সচেতন নাগরিক ও ভুক্তভোগী ছাত্রীবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি অধ্য রাজিউর রহমান, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, কলামিস্ট ও সাংবাদিক আজমত রানা, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। বক্তারা অবিলম্বে টিকেটের কালোবাজারী বন্ধ, রেলের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধের আহবান জানান। এছাড়াও ঠাকুরগাঁও স্টেশনে টিকিট সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান। রেলের অব্যবস্থাপনা ও কালবাজারী বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেওয়া হয় প্রতিবাদ সভায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net