1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ উৎসব পালিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৩৪ বার

সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনাজপুর রায়সাহেব দেবোত্তর এস্টেট’র শ্রীশ্রী গিরিধারী জিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় রীতি অনুযায়ী আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

দিনাজপুরে প্রায় তিন শতাধিক বছর ধরে উদযাপিত হয়ে আসা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় রথযাত্রা উৎসব শুক্রবার সকাল থেকেই। পরে বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াই টায় শুরু হয় রথযাত্রা।
শত শত ভক্ত ও পুনণ্যার্থীর অংশ গ্রহনের মধ্যদিয়ে রথযাত্রা শহরের গণেশতলা রায়সাহেব বাড়ী মন্দির হতে বের হয়ে গণেশতলা মডার্ন মোড়, নিমতলা, মালদহপট্টি, গরুহাটি, মশানকালি মন্দির, বড়বন্দর স্বর্গীয় ডা. কৈলাশ চন্দ্র রায়-এর বাসভবন মোড় ঘুড়ে বালুবাড়ী নিমকালী মন্দির, নিমকালী মন্দির হতে বটতলা মোড়, বাঞ্ছারামপুল, সাধনা ঔষধনালয় মোড়, মালদহপট্টি, বাসুনিয়াপট্টি, চারুবাবুর মোড় হয়ে ”রায়সাহেব বাড়ী রথখোলা মন্দির” প্রাঙ্গনে গিয়ে শেষ হয় বিকেল সোয়া ৪ টায়।

এসময় ভক্ত-পূণ্যার্থীরা আনন্দ উল্লাস করে দড়ি ধরে রথ টেনে নিয়ে যায়। তাদের বিশ্বাস জগতের অধীশ্বর জগন্নাথ দেব বা ভগবান শ্রী কৃষ্ণের অনুগ্রহ পেলেই কেবল মানুষের মুক্তিলাভ সম্ভব।
রায় সাহেববাড়ী দেবোত্তর এস্টেট এর এজেন্ট চিত্ত ঘোষ বলেন, প্রভু পুরো বছর থাকেন মন্দিরে, ভক্তরাই যায় ঠাকুর দর্শনে। তবে আজ ভগবান বের হয়েছেন ভক্তদের দেখতে তাইতো এমন জমকালো আয়োজন। এদিকে একই দিনে ইসকন মন্দির গুঞ্জাবাড়ী হতে রথযাত্রা উৎসব পালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net