ঢাকা   ০৭:৪৮:৩২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহ: সাদেক কুরাইশী উল্লেখিত ৪ শিক্ষার্থীর হাতে সহায়তার চেক তুলে দেন।

ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসকের কক্ষে বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায়, অফিস সহকারী চপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৪ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ জনপ্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরবর্তিতে উল্লেখিত শিক্ষার্থীদের প্রয়োজনে আরও বড় পরিমাণে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি