1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী

রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৯৮ বার

তিস্তায় ভারতের উজান থেকে আসা অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে,রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তা তীরবর্তী ৭টি ইউনিয়নের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩য় দফায় “খাদ্য সামগ্রী” বিতরণ উপলক্ষে, পৃথক ২টি ভ্যানুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার আয়োজনে, উক্ত বিতরণ অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোঃ মাহবুবার রহমান বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলার নায়েবে আমীর অধ্যাক্ষ মুহাঃ আব্দুল গনি ও জেলা সেক্রেটারি মাওঃ মোঃ এনামুল হক।

গংগাচড়া উপজেলা আমীর অধ্যাপক মোঃ রায়হান সিরাজীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ তাজ উদ্দিনের পরিচালনায়,উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ নায়েবুজ্জামান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামসহ স্হানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও, জামায়াতে ইসলামী তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বরাবরই মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। তিনি সিলেট সহ সারা দেশে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দের, বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে বলেন,আপনাদের এই উপজেলায় ঈদের আগে আমীরে জামায়াতের পক্ষ থেকে, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওঃ মোঃ আঃ হালিম এর উপস্থিতিতে এবং স্হানীয় সংগঠনের প্রচেষ্টায়,প্রায় ৭০০টি পরিবারের মাঝে,খাদ্য সামগ্রী (ফুড প্যাকেজ) পৌঁছে দেয়া হয়।

তিনি বলেন ,জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে,সারাদেশে নানাধরণের প্রাকৃতিক দূর্যোগ,বিপদ-মসিবত,বন্যা,অগ্নিকাণ্ড সহ সব ধরনের দূর্যোগের সময়,মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে। তিনি এধরনের দূর্যোগের সময় সমাজের বিত্তশালী,সচেতন নাগরিক সহ রাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জানান।

জনাব মাহবুবার বেলাল আরও বলেন,দেশের এরকম দূর্যোগ সহ বিরাজমান নানা রকম সমস্যা সমধানের জন্য,সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই তাই তিনি জাতি,ধর্ম,বর্ন,দলমত নির্বিশেষে সকলকে এ ব্যাপারে সচেতন হয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এবং মহান রবের সাহায্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net