1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন প্রফিট ফাউন্ডেশন পুরস্কারের চেক পেয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন প্রফিট ফাউন্ডেশন পুরস্কারের চেক পেয়েছে

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৫২ বার

লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে ২০২১-২০২২ অর্থবছরে নির্বাচিত হয়েছে কালীগঞ্জের‘ প্রফিট ফাউন্ডেশন’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের পুরস্কারের চেক দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লালমনিরহাটের প্রফিট ফাউন্ডেশনকে শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে তাদের ৫০ হাজার টাকার পুরস্কারের চেক নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর হাতে তুলে দেয়া হয়েছে।

এদিন দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা্সহ ঢাকা বিভাগের ১৬৫ যুব সংগঠনকে অনুদানের চেক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে মোট ৮৯০টি যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল অনুদান চেক দেয়া হয়।
লালমনিরহাটের শ্রেষ্ঠ সংগঠন বা সংস্থা হিসেবে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১), আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসক ও অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net