ঢাকা   ১০:২৮:৫৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নারীর মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাহিমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিমা খাতুন গজারিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার স্ত্রী।

নিহতের ভাই আফাজ উদ্দিন বলেন, সকালে রান্না করতে আমার বোন রান্নাঘরে যাওয়ার সময় আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. সুরুজ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলাম। বাড়ির উঠানে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। আমার স্ত্রী রান্নাঘরে যাওয়ার সময় ওই তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। আমি কান্নাকাটির শব্দ পেয়ে বাড়িতে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

এ বিষয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, বিদ্যুতায়িত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি