1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন লালমনিরহাটের মন্টু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন লালমনিরহাটের মন্টু

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৮৬ বার

শ্রী মন্টু রায় নামের এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোঃ মন্টু মিয়া (২৮)।

তিনি এফিডেভিটে উল্লেখ করেছেন, আমি একজন সুস্থ্য মস্তিস্ক সম্পন্ন পূর্ন বয়স্ক ব্যক্তি বিধায় নিজের ভালমন্দ বুঝিতে ও অত্র এফিডেভিট সম্পাদন করিতে সক্ষম বটে। আমার প্রতিবেশীরা ইসলাম ধর্মের হওয়ায় আমি তাহাদের সহিত চলাফেরা করাকালীন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া পড়ি এবং ইসলাম ধর্মের চালচলন ও আচার অনুষ্ঠানের প্রতি মুগ্ধ হয়ে আমি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। অতঃপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে স্থানীয় মৌলভীর নিকট কালিমা তাইয়্যেবা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ পাঠ করিয়া আমার হিন্দু ধর্মের নাম “শ্রী মন্টু রায়” রাজ বংশী ত্যাগ করিয়া মোঃ মন্টু মিয়া নাম ধারণ করিয়া গত- ২২/০৬/২০১৭ ইং তারিখ ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি এবং গত- ২২/০৬/২০১৭ ইং তারিখ লালমনিরহাট এর নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হইয়া এফিডেভিট সম্পাদন করি। যাহার এফিডেভিট সিরিয়াল নম্বর ৩৬৫৬/ ২২/০৬/২০১৭ ইং ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। আমি ইসলাম ধর্মের সকল আচার অনুষ্ঠান ও রীতিনীতি যথাযথ ভাবে পালন করিয়া আসিতেছি এবং আমি ইসলাম ধর্মে মোঃ মন্টু মিয়া নামে পরিচিত। বর্তমানে জাতীয় পরিচয় পত্র সংশোধনের নিমিত্ত অত্র এফিডেভিট এর প্রয়োজন। জাতীয় পরিচয় পত্রে আমার নাম শ্রী মন্টু রায় এর পরিবর্তে মোঃ মন্টু মিয়া হইবে। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি এবং অত্র এফিডেভিট সম্পাদন পূর্বক নিজ নাম স্বাক্ষর করিলাম।

এরপর তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালত, লালমনিরহাট থেকে সোমবার ২৭ জুন এফিডেভিট মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রামে। তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net