1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি ১৯ কোটিতে চাল রশিদের কাছে নিলামে বিক্রি, রুখে দিলো আদালত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি ১৯ কোটিতে চাল রশিদের কাছে নিলামে বিক্রি, রুখে দিলো আদালত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার

কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক খাজানগর শাখার বিরুদ্ধে। একটি সুত্রে জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল ব্র্যাক ব্যাংক খাজানগর শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন করে ৯২ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক খাজানগর শাখা সকল কাগজপত্র যাচাই বাছাই করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে। ভিআইপি রাইচ মিল সময়মতো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার চাউল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের নামে মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রি করে।

ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলামের রহস্য কি? বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন। রিটে হাইকোর্ট নিলামের সকল কার্যক্রম স্থগিত করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কিস্তি করে দিয়েছে।

জানা যায়, ব্র্যাক ব্যাংক লিঃ খাজানগর শাখা গত ২৪/০৩/২০২২ ইং তারিখে নিলাম করে। উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। রিট পিটিশন নং-৯১০১/২০২২, তারিখ : ০২/০৮/২০২২ ইং। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ এক শুনানী অন্তে গত ২৪/০৩/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিলামের সকল কার্যক্রম স্থগিত করে। এর ফলে শফিকুল ইসলাম মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে। চাল রশিদের ব্যাংক কর্তৃপক্ষের সাথে গোপন যোগসাজসে পানির দরে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা রুখে দিয়েছে উচ্চ আদালত। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে রাতারাতি পথে বসিয়ে চাল রশিদের এহেন আচরণে ক্ষুব্ধ আইলচারা, খাজানগর সহ কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net