ঢাকা   ১১:২৪:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

গাজীপুর টঙ্গীতে কুখ্যাত মাদক কারবারী রহিমা বেগম মাদকসহ গ্রেফতার ২।

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক কারবারী, ১০ মামলার আসামী রহিমা বেগম মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২১ আগস্ট (রোববার) টঙ্গী পশ্চিম থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক চেরাগ আলী আউচপাড়া বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর মাদক কেনাবেচা চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ।

গ্রেফতাকৃত আসামি হলেন (১)মো: শাহিদ মিয়া (৪২), পিতা-মৃত এমদাদ মিয়া সাং-মোগর খাল, থানা: বাসন, জিএমপি, গাজীপুর কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে চেরাগ আলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রুবা ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী রহিমা বেগম (৪৮), স্বামী মৃত: দুলাল মিয়া, সাং হিমারদীঘী, আমতলী (কেরানির টেক বস্তি) থানা: টঙ্গী পূর্ব, জিএমপি কে ৫০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সকাল গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।

মাদক সম্রাজ্ঞী রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় টঙ্গী পূর্ব থানা মামলা নং ২৪(৬)১৯,৪(১২)২১,৩৩(১১)২১,২১(৯)২০, ৬১(০৭)২০, ৩৫(০৫)২২, ১৩(০৮)২২,১৮(০৮)২২, ৪২(০৭)২২, এবং ৩৯(০৪)১৮ (পেনাল কোডের অন্যান্য ধারায়) মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি