1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

গাজীপুর টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা।

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৯১ বার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় একজন আহত হয়েছেন।

রোববার (২১ আগস্ট) রাত নয়টায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকায় মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত কাউসার আহম্মেদ সুমন ওরফে মেজর তানন (৩০) নোয়াখালী জেলার চাটখিল থানার মোহাম্মদপুর গ্রামের সুলতান হক পাটোয়ারীর ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর আউচপাড়া এলাকায় বসবাস করতো। আহতের নাম তুহিন (২৭)।

এলাকাবাসী জানায়, কাউসার আহম্মেদ সুমন ও তুহিনসহ কয়েকজন একত্রে মেরিট স্কুলের সামনে একটি দোকানে বসে কথা বলছিলো। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। সেসময় দুর্বৃত্তদের চাপাতির কোপে কাউসার আহম্মেদ সুমন ও তুহিন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

আহত তুহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ‘ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ যাচাইবাছাই করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net