1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বার

জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার আওতাধীন ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় কোচপাড়া স্থানীয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল উদ্দিন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. কাইছার হামিদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি শওকত হোসেন পারুল।

এরপরই জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পতাকা এবং দলীয় সংগীত পরিবেশনে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক এস.এম আবুল হাশেম। পরে তিনি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আবদুর রহিম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন কাউন্সিলর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.এম আলী আকবর, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম. জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফোরকান ও পৌর বিএনপি নেতা আব্দুল মান্নান বাবুল।

বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল হুদা, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা নাজিম উদ্দিন, কক্সবাজার জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক হাসনা খানম, বিএনপি নেতা নুরুল আলম নুরু, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম. মনজুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন সুমন, শ্রমিক নেতা দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন, যুবদল নেতা সাদেক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুবদল নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আবু মুসা মানিক ও পৌর ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম।

এসময় পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম. নুরুল হক রিটু, বিএনপি নেতা সাবেক কমিশনার নাজেম উদ্দিন, চকরিয়া পৌর মহিলা দলের আহবায়ক কাউন্সিলর রাশেদা বেগম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম, পৌর মহিলা দলের যুগ্ম আহবায়ক ইয়াসমিন জান্নাত বিউটি, ডলি সিদ্দিকী, রানোয়ারা বেগম, সদস্য মনোয়ারা বেগমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা- বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আগামীর কেন্দ্র ঘোষিত রুদ্ধদ্বার আন্দোলন কর্মসূচিকে বেগবান করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net