ঢাকা   ১১:২৯:৫০ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চট্টগ্রামে আর্চারি লিগে রাউজানের মেয়ে অংকিতা শীল শ্রেয়া স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে জমজমাট আর্চারি লিগ টুর্নামেন্টে অংশ নিয়ে রাউজানের মেয়ে অংকিতা শীল শ্রেয়া স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন। গত ২ আগষ্ট সিজেকেএস আর্চারি লিগে অংশ নিয়েছে মোট ৭টি দল। সেখানে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে অংশ নিয়েছেন সহ চারজন। তৎমধ্যে অংকিতা শীল শ্রেয়া ব্যক্তিগত ভাবে একটি স্বর্ণ পদক ও একটি রৌপ্য পদক অর্জন করেন। তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলীয় ভাবে চ্যাম্পিয়ন টপি অর্জন করেন। এটা তার সর্বোচ্চ অর্জন বলে জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস জিমনেসিয়ামে এ খেলার উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। ঐদিন সন্ধ্যায় বিজয়ী ও রানার আপ দলকে পুরুস্কার বিতরণ করেন। জানা গেছে আক্তারী প্রমিলা বিকেএস ঢাকা থেকে আর্চারিতে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। উল্লেখ্য, আর্চারি লিগে ব্যক্তিগত ভাবে স্বর্ণ ও রৌপ্য অর্জনকারী অংকিতা শীল শ্রেয়া রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বান্যাপুকুর পাড় এলাকার বিশিষ্ট সংগীত সাধক বাসু শীলের কন্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি