1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

ঝিনাইদহে মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৭৯ বার

ঝিনাইদহে দুই পরিবারের হয়রানি, মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে উত্তর কাস্টসাগরা গ্রামের মানুষ এ কর্মসূচী পালন করে। গ্রামবাসী ও বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীদের ব্যানারে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকায় কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। এতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আদিবাসী নেতা রনজিত রায়, কৃষ্ণ রায়, আন্না রায়সহ ভুক্তভোগীরা অংশ নেয়।

ইউপি সদস্য মিজানুর রহমান মিজু তার বক্তব্যে বলেন, ওই গ্রামের সাবান খান ও তার ভগ্নিপতি ইদ্রিস আলী গ্রামের অসহায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি জোরপুর্বক দখল করে নিচ্ছে। বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে তারা। ২০০৩ সালে একটি মিথ্যা ধর্ষণ মামলা করে যা ২০২০ সালে মিথ্যা প্রমাণিত হয়।

ভুক্তভোগী আদিবাসী আন্না রায় বলেন, ইদ্রিস আলী মুক্তিযোদ্ধার সুবিধা নিয়ে আমাদের হয়রানি করছে। কৃষ্ণ রায় নামের এক আদিবাসি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়াও এলাকার মানুষের নামে মামলা করে বাড়িছাড়া করে তাদের জমি জোরপুর্বক দখল করেছে। এছাড়াও এলাকার, ওবাইদুল, আসাদুল, আনোয়ার, আসাদ, আকাশ, বজলু, তুহিন বিশ^াস, আশিক বিশ^াস, মনিরুল মালিতা, রানা হোসেনসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। হয়রানি বন্ধ ও জমি ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।
এ ব্যাপারে অভিযুক্ত ইদ্রিস আলীর বলেন, সব মিথ্যা কথা। আমি কারো জমি জোর করে দখল করে রাখিনি। একটি রায় হয়েছিল তার বিরুদ্ধে আমি আপিল করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net