1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন - সুদাম সরকার । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন — সুদাম সরকার ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার

ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় “মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২২” পেয়েছেন — সুদাম সরকার। সম্প্রতি ভারতের কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটরিয়ামে তাকে এই এ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ নামক সংগঠনের যৌথ আয়োজনে তাকে এ এ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ২২ আগষ্ট সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান এ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সুদাম সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সুদাম সরকার পৌর শহরের হলপাড়া মহল্লার স্বর্গীয় সুরেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর। করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। শীতকালীন সময়ে হাজারও অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়াও তিনি টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের সভাপতি ছাড়াও শহরের বিভিন্ন ক্রীড়া ও কাব প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন। সুদাম সরকার বলেন, সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য আমাকে এ সম্মাননা দেওয়া হয়েছে, আমি আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জীবনে সব সময় অসহায়, গরীব, দু:খী মানুষের সেবায় নিয়োজিত আছি। অতীতেই ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net