1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৮০ বার

ঠাকুরগাঁও জেলায় ২০০৪ সালের একটি হত্যা মামলায় মো: সিদ্দিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ৩১ আগষ্ট বুধবার ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন ঐ আসামীর যাবজ্জীবন ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে মৃত ওয়াহেদ আলীর ছেলে জাফিরুল ইসলাম (ভিকটিম) এর সাথে চাচাচো ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীদের মারপিট হয়। এ সময় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়। পরে জাফিরুলের মৃত্যু হলে ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২ জনকে রেখে বাকীদের নাম বাদ দিয়ে চুড়ান্ত পুলিশ রিপোর্ট প্রদান করা হয়। পরে আদালতে দীর্ঘদিন শুনানী শেষে মূল অভিযুক্ত সিদ্দিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net