1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অবৈধ কারেন্ট জাল, বাঁশের বেড়া, খেও তৈরির বিরুদ্ধে মোবাইল কোর্ট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল

নবীনগরে অবৈধ কারেন্ট জাল, বাঁশের বেড়া, খেও তৈরির বিরুদ্ধে মোবাইল কোর্ট

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা মাছ ও দেশীয় মাছ রক্ষার অংশ হিসেবে উপজেলার তিতাস নদীতে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, রিং জাল, মশারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের দিক নির্দেশনায় ও থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ অবৈধ জালগুলো আটক করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার উপস্থিত ছিলেন।

এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথে বিঘ্নিত অবৈধ বাঁশের বেড়া, খেও তৈরির বিরুদ্ধে মোবাইল কোর্টে অপসারণ এবং জরিমানা আদায় করা হয়। নদীতে নৌকায় করে উচ্চ শব্দে সাউণ্ড বক্স বাজানো, অল্পবয়সী ছেলেদের অসংলগ্ন আচরণের কারণে সাউন্ড বক্সগুলো জব্দ করা হয়। স্কুল ফাঁকি দিয়ে নদীর ঐপাড়ে আহমেদ হাসপাতালসহ বিভিন্ন কফি শপগুলোতে অল্পবয়সী কোমলমতি শিক্ষার্থীদের অসামাজিক ও অসংলগ্ন আচরণের কারণে তাদের আটক করে শিক্ষক ও অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, জনস্বার্থে নিয়মিত এ ধরণের অভিযান অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net