1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটের হেডম্যান ছৈয়দুল হক দুষ্কৃতকারীদের হামলায় আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটের হেডম্যান ছৈয়দুল হক দুষ্কৃতকারীদের হামলায় আহত

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের হেডম্যান ছৈয়দুল হক (৪৫) দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে খুটাখালী বাজারে আসার পথে মহাসড়কের সেলিম ফিউচার পার্ক এলাকায় তিনি এ হামলার শিকার হন।
এসময় তার মাথায় মারাত্নক জখম হয়েছে। তাকে ঈদগাঁও’র একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত ছৈয়দুল হক উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড গ্রামের মৃত অলি আহমদের পুত্র ও খুটাখালী বনবিটের হেডম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

গুরুতর আহত ছৈয়দুল হক বলেন, এদিন বিকেলে তিনি মোটরসাইকেল চালিয়ে খুটাখালী বাজারে আসছিলেন। পথিমধ্যে মহাসড়কের সেলিম ফিউচার পার্ক নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিস নামক যাত্রীবাহী বাস থেকে কে বা কারা তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মেরেছে। এসময় তার মাথায় লেগে মারাত্নক জখম হয়।
একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও’র একটি হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে খুটাখালী বনবিট কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, ঘটনার সময় তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পথিমধ্যে হেডম্যানকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে স্টাফদের দিয়ে হাসপাতালে প্রেরন করেন।

তিনি বলেন,কেন কি কারনে কারা ঘটনা ঘটিয়েছে তা আপাতত বলা যাচ্ছেনা। এমনকি গাড়ি থেকে কি ছুঁড়ে মেরেছে তার আলামতও পাওয়া যায়নি। তবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net