1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কৃষি ব্যাংক থেকে ২৩ জন কৃষককে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা

রাউজানে কৃষি ব্যাংক থেকে ২৩ জন কৃষককে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৯৭ বার

বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ব্যাকিং কার্যক্রম শুরু করেছে। নতুন ভবনে কৃষি ব্যাংক রাউজান শাখার কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের শষ্য, মৎস্য, প্রাণী সম্পদ, এসএমই এবং কৃষি ভিত্তিক প্রকল্প খাতে ঋন বিতরণের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহা ব্যবস্থাপক মো. শফিউল আজম বলেন, করোনার প্রাদুর্ভাব চলাকালে রাউজান উপজেলার চারটি কৃষি ব্যাংকের শাখা থেকে ৩ হাজার ৯ শত ২০ জন ক্ষতিগ্রস্থ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবিকে ৩১ কোটি টাকা ঋন সহায়তা প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে ২৩ জন কৃষককে ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মো. লোকমান হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিরেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রামের মুখ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল মোবারক, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net