1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে র‍্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

রাজশাহীতে র‍্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

টিপু সুলতান,রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৪৮ বার

রাজশাহী উপকন্ঠে কাটাখালী থানাধীন কাপাশিয়া বাজার এলাকার একটি চানাচুর ফ্যাক্টরিতে চাঁদাবাজীর সময় র‍্যাবের হাতে গ্রেফতার কথিত দুই ভুয়া সাংবাদিক। গ্রেফতারকৃত আসামী (দৈনিক জনতার বাংলা) পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী মোঃ রনি আহম্মেদ (২৬)। সে রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন ১৭নং ওয়ার্ড এর নামুপাড়া এলাকার মোঃ ইনতাজ আলীর ছেলে। অপরজন (এইঈ বাংলা) পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী মোঃ বখতিয়ার শাহরিয়ার নিলয় (১৯)।

সে রাজশাহী মহানগরীর রাজপারা থানাধীন মহিষবাতান পূর্বপাড়া ৩নং গলির মোঃ মোজাম্মেল এর ৩৩৯ নং বাড়ীর ভাড়াটিয়া মনোয়ার হোসেন মানুর ছেলে তার নীজ বাড়ী দিনাজপুর জেলায়।
এসময় তাদের কাছ থেকে মাইক্রোফোন-০২টি, ক্যাবল-০২টি, (৩) ভুয়া পরিচয়পত্র-০২টি ও একটি মোটরসাইকেল জন্দ করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়,গত ১৮ আগস্ট বৃহস্পতিবার রাত্রী আনুমানিক পোনে ৮টার সময় কাটাখালি থানাধীন কাপাসিয়া এলাকায় রশিদ চানাচুর ফ্যাক্টরী”তে ঢুকে ফ্যাক্টরীর কাউকে কোন কিছু না জানিয়ে তাদের সঙ্গে থাকা মোবাইল দ্বারা এলোপাতাড়ি স্থির চিত্র ধারণ ও ভিডিও করতে থাকে এবং নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফ্যাক্টরীর মালিক মোঃ আতিউল্লাহ এর সাথে খারাপ আচরণ করে এসময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ও ছবি তাদের নিজস্ব চ্যানেলে ছড়িয়ে দিয়ে উক্ত চানাচুর ফ্যাক্টরীর গুণগত মান নিম্নমানের, অস্বাস্থ্যকর মর্মে তাদের নিজস্ব টিভি চ্যানেলে প্রচার করবে এবং কারখানা বন্ধসহ জেল খাটানোর ভয় দেখিয়ে তাৎক্ষণিকভাবে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবী করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net