1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বান্দরবন জেলা পরিষদ এর জনণণের সেবায় অনন্য নজির চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই   ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

রামগড়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩০১ বার

জেলার রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে।
রামগড় উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে দিনব্যাপি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন, প্রামান্য চিত্র প্রদশর্নী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করে।
সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ পরে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

পরে টাউনহলে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, রামগড় পৌরসভা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে। পদযাত্রা ও আলোচনা সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net