1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পিকআপের ধাক্কায়৷ বেকারি কারখানার পরিবেশক নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

শ্রীপুরে পিকআপের ধাক্কায়৷ বেকারি কারখানার পরিবেশক নিহত

শ্রীপুন( গাজীপুর) থরকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩১০ বার

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় বেকারি কারখানার পরিবেশক একরামুল হক (২৬) নিহত হয়েছে। ঘটনায় পিক আপ জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একরামুল হক জেলার কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে।

সে ওই এলাকার জমজম বেকারির উৎপাদিত খাদ্যসামগ্রী ভ্যান গাড়িতে করে স্থানীয় দোকানে বিতরণ করতো।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেকারির উৎপাদিত পণ্য ভ্যান গাড়িতে করে মহাসড়ক ধরে মাওনার দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিক আপ ওই ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে একরামুলসহ ভ্যানগাড়ি ময়লার স্তুপে ঢুকে যায়। পরে ময়লার স্তুপ থেকে ময়লা সরিয়ে একরামুলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। আবেদনটি গৃহীত হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net