1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব যুবকের অবস্থান কর্মসুচি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব যুবকের অবস্থান কর্মসুচি

শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার

শরীয়তপুরের ডামুড্যায় দুই সাংবাদিককে গালি দিয়ে ভাইরাল প্রধান শিক্ষক সুজিত কর্মকারে বিরুদ্ধে সর্বচ্চো শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসুচি করেছে প্রতিবাদী যুবক মোহাম্মদ কাউসার মিয়া।

শনিবার সকাল ১০ টার সময় থেকে তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচি পালন করছেন। এসময় তিনি ঐ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন,যদি একজন গণমাধ্যম কর্মীদের সত্য তথ্য তুলতে গেলেই এরকম ভাবেই নির্যাতনের শ্বিকার হতে হয়। তাহলে কে দিবে এদেশের জনগনের পুর্ন নিরাপত্তা। সাংবাদিকতা রাষ্টের একটি চতুর্থ স্তম্ব মর্যাদার অধিকারি। আমি এই নেক্টার জনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সসম্প্রতি ডামুড্যা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের
যৌন হয়রানির একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় জানতে ১৬ আগস্ট বিকেলে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ও শাহাদাৎ হোসেন শিক্ষক রথি কান্তর মোবাইল নম্বরে কল দিলে রিসিভ করেননি। তাই বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি জানতে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে যান ওই সাংবাদিকরা। কিন্তু বিষয়টি সাংবাদিকদের কাছে বলতে রাজি হননি প্রধান শিক্ষক। তাই সাংবাদিকরা চলে আসেন।

পরে রাত ৯টার দিকে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়ের মোবাইলে কল করেন প্রধান শিক্ষক। হৃদয় কল রিসিভ করার সঙ্গে সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন সুজিত কর্মকার। এছাড়া দুই সাংবাদিককে মারধরের হুমকিও দেন প্রধান শিক্ষক। পরে শুক্রবার সাংবাদিক আশিকুর রহমান তাদের নিরাপত্তার জন্য ডামুড্যা থানায় জিডি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net