ঢাকা   ০১:৪৯:১৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু ও আহত ১ বৃদ্ধ মহিলা

মো. শাহজালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাস স্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশু জাওয়াদের মায়ের নানী আনোয়ারা বেগম (৬০) গুরুতর আহত হয়।

জানাযায়, শনিবার (২৭ আগস্ট) দুপুর এক টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কুমিল্লা গামী তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে শিশু জাওয়াদ ঘটনাস্থলে মারা যায় এবং নিহত শিশুর মায়ের নানী আনোয়ারা বেগমকে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহত আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে ঘাতক বাসটি এলাকাবাসী আটক করে ভাংচুর করে। কিন্তু বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নওফেল সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি