1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি সদস্যদের প্রাপ্য ২৪ লাখ ২০ হাজার টাকা সম্মানী ভাতা আত্মসাৎ'র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ইউপি সদস্যদের প্রাপ্য ২৪ লাখ ২০ হাজার টাকা সম্মানী ভাতা আত্মসাৎ’র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার

দিনাজপুর বীরগঞ্জের ১১ নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের বিরুদ্ধে ইউপি মেম্বারদের প্রাপ্য সম্মানী ভাতা ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সাবেক মেম্বারবৃন্দ।

২৭ আগষ্ট শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সম্মেলন করেন ভুক্তভোগী মেম্বাররা। সংবাদ সম্মেলনে সন্মানীভাতা বঞ্চিত সাবেক ইউপি মেম্বারদের পÿে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ডের সাবেক সদস্য মো: মোজ্জামেল হক।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ থেকে ২০২১ আমাদের দায়িত্বকালীন সময়ে ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি মেম্বারের প্রাপ্য সম্মানী ভাতার জনপ্রতি ২ লাখ ২০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ২০ হাজার (৫০ মাসের) টাকা চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল আত্মসাৎ করেছেন। সম্মানীর টাকা চাইতে গেলে তিনি আমাদের হুমকি ধমকি প্রদান করেন এবং প্রাপ্য টাকা দিতে অস্বীকার করেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে তার কাছে পাওনা টাকা চেয়ে বিফল হয়েছি। তিনি আমাদের সাথে প্রতারনা করছেন এবং ক্ষমতার দাপট দেখান।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চেয়ারম্যান সরকার দলের হওয়ার সুবিধার্থে আমাদের হুমকি দিচ্ছেন যে, বঙ্গবন্ধুর ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে মিথ্যা মামলায় তিনি আমাদের ফাঁসিয়ে জেল খাটাবেন। আমরা তার নির্যাতন, নিপিড়ন ও ক্ষমতার দাপটের কাছে অসহায় হয়ে পড়েছি। পাওনা টাকাও উদ্ধার করতে পারছি না। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত্ম থেকে রক্ষার জন্য সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।

উলেস্নখ্য, এই ব্যাপারে ইতিমধ্যে সাবেক ইউপি মেম্বার শ্রীমতি নন্দিতারানী রায় বাদি হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্য টাকা ও বিচার প্রার্থনা করে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং সিআর ১৭১/২২(বীরগঞ্জ) তাং ২৮/০৭/২২ইং। এব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্টেট আদালতের বিচারক মনিরম্নজ্জামান সরকার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত পূর্বক আদালতের নিকট রির্পোট প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মরিচার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য মোজ্জামেল হক, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য কাবিরম্নল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য মফিজুল হক এবং ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নন্দিতা রানী রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net