1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে এমফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

গাজীপুর টঙ্গীতে এমফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩।

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৭১ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ইম্পেরিয়াল হসপিটাল এর সামনে পাকা রাস্তার উপর মাদক বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন পুলিশ।

গতকাল ১৩ আগস্ট ( শনিবার ) রাত ২৩:৩০ ঘটিকার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ইম্পেরিয়াল হসপিটাল এর সামনে পাকা রাস্তার উপর মাদক বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতাকৃত আসামি হলেন (১) মোঃ সাঈদ(৪০) পিতা-মৃত মোঃ কাউসার পাগলা মাতা -আবী সাং- ক -২১ এরশাদ নগর তিন নং ব্লক থানা টঙ্গী পূর্ব এর নিকট হইতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তার দেওয়া তথ্য মতে টঙ্গী পশ্চিম থানাধীন খাপারা ওয়ালটন শোরুমের সামনে হইতে ১৪/০৮/২০২২ তারিখ রাত ০০:২০ ঘটিকায় আসামি (২) মোঃ নয়ন মিয়া( ৩৩) পিতা-মৃত আব্দুল কুদ্দুস মাতা- মৃত আছিয়া খাতুন সাং- রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থানা- নান্দাইল জেলা ময়মনসিংহ বর্তমান -ইঞ্জিনিয়ার রোড, (আমিনুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া )থানা- গাছা, গাজীপুর এর নিকট হইতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অতঃপর তার দেয়া তথ্য অনুযায়ী টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগালিস্থ বেলমন্টের সামনে হইতে ১৪ আগস্ট ( রবিবার ) রাত০১:২০ ঘটিকায় (৩) মোঃ রাজু( ২৫ )পিতা- মৃত শাহ আলম মাতা -আলেয়া বেগম সাং -এরশাদ নগর ১ নং ব্লক , রওশন এরশাদ স্কুলের পিছনে সমাজ কল্যাণের সাথে থানা- টঙ্গী পূর্ব ,গাজীপুরের নিকট হইতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সর্বমোট ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ।তাহার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ১২ ১৪/০৮/২০২২ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net