ঢাকা   ০৯:৩১:০৪ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে ধর্মপাশার এক যুবকের মৃত্যু

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উন্নত জীবনের আশায় গ্রিস থেকে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে প্রচণ্ড গরমে তাপস সরকার নামে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে তার মৃত্যুর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাপস সরকার (৩০) ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগউচা গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের বড় ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ছয় মাস আগে বন্ধুদের সঙ্গে অবৈধ পথে তুরস্ক হয়ে গ্রিসে যায় তাপস। গ্রিসে বসবাসকারী বাংলাদেশি এক দালালের মাধ্যমে চুক্তি করেন গ্রিস থেকে সার্বিয়া যাওয়ার। কথা ছিল পরে সার্বিয়া থেকে অন্য দালালের মাধ্যমে যাবেন ইতালি।

এই পথে দালালরা প্রথমে গ্রিসের বিভিন্ন সীমান্ত দিয়ে আলবেনিয়া প্রবেশ করায়। আলবেনিয়ায় দু-তিন দিন রেখে সুযোগ বুঝে মন্টিনেগ্রো নিয়ে যায়। মন্টিনেগ্রো নিয়ে আটকে রেখে চুক্তি করা অর্থ আদায় করে। টাকা পরিশোধ হলে নিয়ে যায় সার্বিয়া অথবা বসনিয়ায়। সেখান থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে স্লোভেনিয়া হয়ে ইতালি পৌঁছায়। চুক্তি অনুযায়ী ৩ আগস্ট গ্রিস থেকে তাপসসহ ৩০ জনের একটি দলকে আলবেনিয়ায় নিয়ে যায় দালাল চক্রটি। আলবেনিয়া স্থল সীমান্ত থেকে তীব্র গরমের মাঝে আট ঘণ্টায় উঁচু পাহাড় পাড়ি দিয়ে মন্টিনেগ্রো প্রবেশের সময় হঠাৎ পাহাড়ের মাঝে লুটিয়ে পড়েন তাপস। এ সময় তার মৃত্যু নিশ্চিত ভেবে দালালসহ অন্যান্য যাত্রী তাকে রেখেই চলে যান। তার সঙ্গে থাকা পরিচিত দুজন অনেক চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে তারাও চলে যান। তখন একটি ভিডিও করে গ্রিসে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে দেন ওই দুই ব্যক্তি। তাপস এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। সুমন সরকার নামে তার এক ছোটভাই রয়েছেন।

সুমন সরকার জানান, তাপস গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে প্রচণ্ড গরমে সে মারা যায়। ফেসবুকে ভিডিও দেখে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তারা।

তাপস সরকারের চাচা জয়শ্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল সরকার বলেন, তাপস সরকার আড়াই বছর আগে তুরস্কে গিয়েছিল। ৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসের ভিডিও দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, শুনেছি এলাকার একজন ছেলে গ্রিস যাওয়ার পথে মারা গেছে। তবে বিস্তারিতও জানেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি