1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের চন্দনাইশে ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে ১৫ আগস্ট পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

চট্টগ্রামের চন্দনাইশে ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে ১৫ আগস্ট পালন

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আ.লীগ,
অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক
কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

গতকাল ১৫ আগস্ট আ.লীগের পক্ষ থেকে সকালে আমিন উল্লাহ শাহ জামে মসজিদে
খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ ও দোয়া মাহফিল বিকালে জোয়ারা রাস্তার
মাথাস্থ রেডিসন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা উপজেলা আ.লীগের
সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকল সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪
আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি
ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। তাছাড়া উপজেলা পর্যায়ে
বিভিন্ন নেতৃবৃন্দ এসকল অনুষ্টানে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠন ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net