ঢাকা   ০১:২৮:১১ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

চট্টগ্রামের চন্দনাইশে ১৩ হাজার ৫’শ পিচ ইয়াবাসহ আটক-২

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের গাছবাড়ীয়া কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে ১৩
হাজার ৫’শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে থানা মামলা দায়ের করা হয়।

গতকাল ১৫ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের উপজেলার গাছবাড়ীয়া সরকারী কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের
সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় চট্টগ্রাম
অভিমুখ হাইচ (চট্ট: মেট্টো-চ-১১-৩৯০৬) গাড়ীতে অভিযান চালিয়ে ১১ হাজার
৫’শ পিস ইয়াবাসহ ঈদগাঁও কক্সবাজারের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান
(২৬) কে আটক করে। অপর এক অভিযানে একইস্থানে যাত্রীবাহী বাস সেন্টমাটিন
প্লাস বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার সদর জাদিরাম
পাহাড়ের মৃত অং চিং ছেলে মং মং চিং (৫৪) কে ২ হাজার পিস ইয়াবাসহ আটক
করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে
আসামীদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি