1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩১৯ বার

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ফয়সাল আহমদ (১৬) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ফয়সাল আহমদ চৌফলদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু ফকির পাড়া এলাকার ফোরকান আহমদের ছেলে এবং ঈদগাঁও দারুল ফাতাহ একাডেমির ছাত্র ৷

৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনাটি ঘটে কালু ফকির পাড়া মাদ্রাসার সামনে চৌফলদন্ডী খুরুশকুল সড়কে।

আহত ফয়সাল আহমদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

আহত ফয়সালের স্বজনরা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ফয়সালকে একা পেয়ে উপর্যপুরী ছুরিকাঘাত করে একই এলাকার আশরাফুল হাসান অনিক ও আবদুল্লাহ নামের দুই কিশোর।

ফয়সালের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুষ্কৃতকারী দলের এই দুই সদস্য পালিয়ে যায়। ঘটনার বিষয়ে চিকিৎসার পর মামলা দায়ের করবেন বলে জানায় ভিকটিমের পরিবার।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আমানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ফয়সালকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে স্বজনরা। তবে ভিকটিম এবং অভিযুক্তদের চিনেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net