ঢাকা   ১০:০৮:৪৯ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নবীনগরে নদী ভাঙন কবলিত পরিবারে দায়েমী ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার নবীনগর (পশ্চিম) ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও দায়েমী ফাউন্ডেশনের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

দায়েমী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ( ২ আগস্ট) দুপুরে ১২৫ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৮ ধরণের ১১ টি প্যাকেট শুকনো খাবারের সমন্বয়ে ১০ কেজি ওজনের প্রতিটি বাক্সে টোস্ট বিস্কুট, সেমাই, মুড়ি, চিড়া, চানাচুর, চিনি, সুজি, চাল, খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম সৈয়দ মাহমুদ উল্লাহ বলেন, যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়েমী ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর রোহিঙ্গা শরণার্থীসহ ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নির্বাচিত দুঃস্থ গরিব ও অসহায় পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ কার্যক্রম অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি