1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের সৌভাগ্য, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী পাওয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

বাংলাদেশের সৌভাগ্য, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী পাওয়া

শোক দিবস উপলক্ষে বরুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩০০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়ার শিলমুড়ি উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকেলে স্থানীয় জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)।

শিলমুড়ি উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার এমরান হোসেন হেলালের সঞ্চালনায় ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম জিলানী মাসুমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য, ক্রীড়া ব্যক্তিত্ব মো. সোহেল সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) বলেন, শোকের মাস আগস্ট। এই মাসে বাংলার ইতিহাসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ন্যাক্কারজনক এবং জঘন্যতম হত্যাকাণ্ড চালানো হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের উপর।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ইতিহাস এবং পরিক্রমা সবারই জানা। এরপরে শুরু হয়েছিল স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন। পুনরাবৃত্তি ঘটানো হয়েছিল বাঙালি জাতির উপর মিলিটারি দুঃশাসন। হত্যা করা হয়েছিল গণতন্ত্র। হত্যা করা হয়েছিল শত শত সামরিক ও বেসামরিক বীর মুক্তিযোদ্ধাদের। ক্যান্টনমেন্টে বাক্সবন্দি করা হয়েছিল মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার। পুনরায় এদেশের মানুষকে পরাধীনতার শিকলে বন্দি করা হয়েছিল। চরম অবমাননা, বঞ্চনা ও উপহাস করা হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি। ২১ বছর ধরে অন্ধকার নেমে এসেছিল এদেশের মানুষের ভাগ্যের আকাশে। ’৭৫ সালের ১৫ আগস্ট নরপিশাচরূপি খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সৌভাগ্য যে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনাকে পাওয়া। এই আগস্ট মাসকে সামনে রেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। কিন্তু আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে তাদের এই আশা কোন দিন পূরণ হবে না।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন লিংকন, বরুড়া পৌর মেয়র মো. বকতার হোসেন বখতিয়ার, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু ইসহাক, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কবির হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল কাউসারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net