1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যনগরে পানিতে ডুবে ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মধ্যনগরে পানিতে ডুবে ৩য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৭৭২ বার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাথকুড়া গ্রামে হাওরের পানিতে ডুবে সোহাগ মনি (০৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোহাগ ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মধুপুর (দেওলা) গ্রামের শহীদ মজুমদারের ছেলে। সে দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

রোববার (৭ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

সোহাগের পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সোহাগের বাবার নানী শাশুড়ী খুব অসুস্থ্য। তাই সোহাগের মা তার নানীকে দেখতে সোহাগকে নিয়ে পাথকুড়া গ্রামে যায়। রোববার দুপুর ১২টার দিকে সোহাগ বাড়ির সামনে হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধার করে প্রথমে মধ্যনগর উপজেলা সদরে নিয়ে যায়। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহগকে মৃত বলে ঘোষণা করে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যা রাসেল আহমেদ শ্যামল বাংলা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net