1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

মাগুরায় নানা আয়োজনে শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৬৭ বার

মাগুরায় নানা আয়োজনে ১৯ আগস্ট শুক্রবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দুপুর ২ টায় নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার । উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দত্ত, জেলা হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজসহ আরো অনেকে।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা জেলার ৪ উপজেলার প্রায় ১০ হাজার কৃষ্ণভক্ত অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net