ঢাকা   ০৩:১৭:৪২ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স এর ঘোষণা দিয়েছেন লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দিয়েছেন।

তিনি সকলের সহযোগিতা চেয়ে আরও জানান, জেলায় সংগঠিত বাল্য বিবাহ, সামাজিক অপরাধ, জঙ্গিবাদ, নারী নির্যাতন, জুয়া, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভিশন প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, বাংলা নিউজ প্রতিনিধি খোরশেদ আলম সাগর, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, , দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, দৈনিক মানবজমিন প্রতিনিধি মিলন পাটোয়ারী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, ঢাকা পোস্ট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজু প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি