1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুসলিম লীগ আর জামায়াত হাতের এপিঠ-ওপিঠ : ইনু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মুসলিম লীগ আর জামায়াত হাতের এপিঠ-ওপিঠ : ইনু

ফয়সাল চৌধুরী,কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১১ বার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু (এমপি) বলেছেন, ‘আওয়ামী লীগের ছাতার তলে থাকা ঘরকাটা ইঁদুররা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে এবং ওই ছাতার তলে এখনো অনেক খন্দকার মোশতাক চক্র বাসা বেধে আছে। খন্দকার মোশতাকের প্রেতাত্মারা আওয়ামী লীগের মধ্যে এখনো আছে যারা ১৪ দলীয় জোটের মধ্যে এখনো ভূমিকা রাখে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমিতে আধুনিক বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক ছিন্নের বিষয়ে হাসানুল হক ইনু এমপি বলেন, ‘মুসলিম লীগ আর জামায়াত পাকিস্তান আমলে ছিল দুই পার্টি। কিন্তু রাজাকারদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করলো। মুসলিম লীগ আর জামায়াত হাতের এপিঠ-ওপিঠ। একদলের লোক প্যান্ট পরে আরেক দলের লোক রাজনৈতিক মোল্লা। একদল ধর্মের মুখোশ পরে, আরেক দল গণতন্ত্রের মুখোশ পরে। তারা সম্পর্ক রাখুক আর না রাখুক আত্মা তো এক। বিএনপি সাম্প্রদায়িকতার পাইকারি ব্যবসায়ী এবং জামায়াত, হেফাজত, জেএমবি সাম্প্রদায়িকতার খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী থাকলো কী গেলো তাতে কিছু যায়-আসে না। সাম্প্রদায়িকতার পাইকার যতক্ষণ বাজারে থাকবে, সাম্প্রদায়িকতার ব্যবসা চলতেই থাকবে।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু (এমপি) বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চাল-গম-ডিজেলের দাম বেড়েছে। আজকে যদি দেশের সরকার অদল-বদল হয়ে ফেরেশতাও ক্ষমতায় বসে, তারপরও যুদ্ধের কারণে বৃদ্ধি পাওয়া পণ্যের দাম কমাতে পারবে না। কার কতটুকু ক্ষমতা অতীতে দেখেছি। আমরা জানি কে চোর আর কে ভালো মানুষ।’

‘যারা জামায়াতকে ছেঁটে ফেলো, হেফাজতকে ছেঁটে ফেলো বলে, তারা বিএনপিকে ছাঁটার কথা বলে না। বিএনপি তো জাতির পিতা মানে না। সংবিধানের চার নীতি মানে না। ৩০ লাখ শহীদ মানে না। স্বাধীনতার ঘোষণা মানে না। ১৫ আগস্টে কেক কাটে। এই বিএনপি ক্ষমতায় গেলে দেশেকে আগামীকালই দ্বিতীয় পাকিস্তান বানিয়ে দেবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন আর রশিদ, ওসি গোলাম মোস্তফা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net