1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে এক রাতেই দৃর্বৃত্তের তাণ্ডবলীলায় আতংক সাধারন মানুষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাউজানে এক রাতেই দৃর্বৃত্তের তাণ্ডবলীলায় আতংক সাধারন মানুষ

শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৩০ বার

রাউজানে এক রাতে সংগঠিত হয়েছে কয়েকটি ঘটনা।এরমধ্যে রাউজান কাগতিয়া বাজারে আগুনে পুড়েছে চারটি দোকান।স্থানীয় ও বাজার ব্যবসায়ী রাজিব চৌধুরী জানায়,শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে আগুন নেভাতে চেষ্টা করে ব্যবসায়ীরা।রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থল এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে দৃর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।এতে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।এদিকে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা শচীন দাশগুপ্ত সড়কের নাম ফলক ভাঙচুর,একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর, সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের তোরণের আংশিক অংশ,গভীর নলকুপ,একটি ঘরের জানালার কাচ ভাংচুর ও আগুন দিয়ে শুকনা ঘাষের গাদা জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা।

২৮ আগস্ট রবিবার দুপুরে রাউজান রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্তসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকার বাসিন্দা সুমন দাশ গুপ্ত বলেন,গত একমাস পুর্বে রক্ষাকালী মন্দিরের দানবাক্স ভেঙ্গে দানবাক্সের মধ্যে থাকা টাকা চুরি করে নিয়ে যায়।পূবেই রক্ষাকালী মন্দির থেকে একটি মুর্তি চুরি করে নিয়ে যায়।রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত বলেন,ঘটনার ব্যাপারে রাউজান থানার মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।হঠাৎ রাতেই দুবৃত্তদলের তান্ডবলীলায় এলাকায় সাধারন মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net