ঢাকা   ০৫:১২:৫৩ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাউজানে র‌্যাবের অভিযানেও বন্ধ হয়নি অবৈধ কাঠ পাচার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে র‌্যাব বনবিভাগ ও প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাচার করা কাঠ ধরা পড়লেও বন্ধ হয়নি কাঠ পাচার।সড়ক ও জল পথে দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে লাখ লাখ টাকার অবৈধ কাঠ।পার্বত্য জেলার সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র কর্ণফুলী নদী, সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে ও যান্ত্রিক নৌযান করে কাঠ পাচার করছে।এছাড়া চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক,চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক,শহীদ জাফর সড়ক, হলদিয়া ভিলেজ রোড,দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক,গহিরা হোয়াকো সড়ক দিয়ে ট্রাক ও জীপ ভর্তি করে কাঠ পাচার করছে কাঠপাচারকারী সিন্ডিকেটের সদস্যরা।পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে,বার্মাছড়ি এলাকায় এনে নিধন করা কাঠ স্তুপ করে সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে প্রতিদিন বিপুল পরিমান কাঠ পাচার করা হচ্ছে।সর্তার খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে আনা কাঠ রাউজানের হলদিয়া আমির হাট,গহিরা দলই নগর,গহিরা কালচাঁন্দ চৌধুরী হাটে এনে করাত কলে স্তুপ করে রাখা হয়।অপরদিকে সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে বন এলাকার নিধন করা কাঠ ফটিকছড়ি উপজেলার সমিতির হাট, রমজুর হাট, দখিরাম বাজার, আজাদী বাজার,নানুপুর এলাকায় করাত কলে স্তুপ করে।করাতকলে স্তুপ করা সেগুন,গামরী, মেহগনী,গোদা, আকাশমনি গাছ করাত কলে সাইজ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও জীপযোগে পাচার করা হয়।রাঙ্গামাটি জেলার কাপ্তাই,বড়ইছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, কালীছড়িসহ পাহাড়ী এলাকার সংরক্ষিত বন এলাকা থেকে নিধন করা কাঠ কর্ণফুলী নদী দিয়ে বাঁশের ভেলার সাথে বেধে যান্ত্রিক নৌযানে কাঠ পাচার করছে পাচারকারী চক্রের সদস্যরা।জানা যায়,জল পথে আসা প্রতি কাঠ ভর্তি বাঁশের ছালি ১৫০টাকা,বাঁশের ছালি ৫০টাকা আর কাঠ ভর্তি প্রতি জীপ ৫০০টাকা করে কাঠ ব্যবসায়ী সমিতিকে দিতে হয়।সেই টাকা দিয়ে অবৈধ কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা বন বিভাগ,পুলিশকে মাসোহারা দিয়ে অবাধে কাঠ পাচার করছে।বনবিভাগ জেনেও কোন অভিযান পরিচালনা করে না।নীরব ভূমিকা পালন করছেন তাঁরা।

রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে শতাধিক করাতকল।শতাধিক করাত কলের মধ্যে অধিকাংশ করাত কলে কোন লাইসেন্স নেই।করাতকলে বন এলাকার নিধন করা কাঠ সাইজ করে পাচার হচ্ছে প্রতিনিয়ত।গত দু”মাস ধরে রাউজানের গহিরা এলাকা ও হাটহাজারী এলাকায় সড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ পাচারকালে র‌্যাবের সদস্যরা অবৈধভাবে পাচার করা কাঠসহ কাঠ পাচারকারী চক্রের কয়েকজনকে আটক করে।র‌্যাবের হাতে আটক কাঠপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তারা বাদী হয়ে মামলা দায়ের করেন।র‌্যাব ও প্রশাসনের অভিযান মাঝেও কাঠ পাচার বন্ধ হয়নি।এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, রাউজানে অবৈধভাবে গড়ে তোলা করাত কল বন্ধ করতে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চলছে এই অভিযান অভিযান অব্যাহত রয়েছে।এবিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জ,সর্তা বিট কর্মকর্তা এস.এম কাওছার হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন,রাতের আঁধারে কাঠ পাচারকারীরা সর্তা দিয়ে বাঁশের ছালি করে কাঠ পাচার করে থাকেন।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন,করাতকলে অভিযান চলমান রয়েছে।অবৈধ কাঠ পাচারকারীদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি