1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে এসডিও বাংলোর জমিতে বিজিবির সীমানা বেড়া নির্মান; জননিরাপত্তা বিভাগের চিঠি অমান্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

রামগড়ে এসডিও বাংলোর জমিতে বিজিবির সীমানা বেড়া নির্মান; জননিরাপত্তা বিভাগের চিঠি অমান্য

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার

জেলার রামগড়ে অফিস টিলা এলাকায় অবস্থিত প্রাচীন স্থাপনা এসডিও বাংলোর জায়গার সামনে তারকাটা দিয়ে আবারও সীমানায় বেড়া দিয়েছে রামগড় ৪৩ বিজিবির সদর ক্যাম্প।

মঙ্গলবার সকালে ৩০/৩৫ জন বিজিবি সদস্য নতুন করে সীমানায় তারকাটা ও খুটি দিয়ে বেড়া দেয়ার কাজ করেন। বিজিবি দাবী করে আসছেন এসডিও বাংলোর জমিটি তাদের ক্যাম্পের নির্ধারিত জায়গা।

বেড়া দেয়ার সময় এসডিও বাংলোতে অবস্থিত মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীদের মাঝে আতংক দেখা দেয়। একপর্যায়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগেরদিন সোমবার উক্ত জমি দখল নেয়ার উদ্যেশ্যে সীমানা ফিলারের কাজ করাকালে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ‘সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ, ১৯৭০ এর ৭ ধারা অনুসারে একই এলাকার আবুল কালাম, পিতা: আবদুল মালেক এবং রুহুল আমীন, পিতা: আলী আকবর এই দুই জনের প্রত্যেককেই ৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, আটককৃতরা জননিরাপত্তা বিভাগের ২৮/১১/২১ তারিখের আদেশ অমান্য করে রামগড় উপজেলা পরিষদের জায়গার উপর অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের বাংলোর (এসডিও বাংলো) সামনে কাটা তারের বেড়ার কাজ করছিলো। এসডিও বাংলোর জমিটি রামগড় উপজেলা পরিষদের রেকর্ডিও জমি বলে তিনি জানান। তিনি আরো জানান, উক্ত ভূমিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্ধারিত আছে। এছাড়াও উপজেলা শিক্ষা ভবন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মৎস্য অফিস নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা আছে।

উল্লেখ্য, উক্ত ভূমিতে ইতোপূর্বে বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক কাঁটাতারের বেড়া স্থাপন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নং ৪৪.১০.০০০০.১১৬.২৪.০২২.১৯ (অংশ-২)-১৯২, তারিখ ২৮.১১.২০২১ মূলে অবৈধভাবে দখলকৃত জমির বিষয়ে বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে সরকারী স্বার্থ সংরক্ষণের নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলাকে নির্দেশ দেয়া হয়। সেই আলোকে খাগড়াছড়ি জেলা প্রশাসক থেকে ৪৩ বিজিবিকে চিঠি দিয়ে উপজেলা পরিষদের নামীয় ভূমি হইতে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net