1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় রোড ভিউ রেস্টুরেন্ট ও টাইম ক্যাফে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

সাতকানিয়ায় রোড ভিউ রেস্টুরেন্ট ও টাইম ক্যাফে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৯৮ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় অবস্থিত রোড ভিউ রেষ্টুরেন্ট ও টাইম ক্যাফে রেস্টুরেন্টে গতকাল (১৭ আগস্ট) বুধবার
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে রোড ভিউ রেস্টুরেন্টের মালিক শামসুল ইসলাম কে ৩০ হাজার টাকা ও টাইম ক্যাফের মালিক মাহফুজ উদ্দিন কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন, ২০১৪ এর আওতায় এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মং চিংনু মারমা। উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার স্যানিটারী ইনেসপেক্টর সরওয়ার কামাল, সাতকানিয়া থানার এ. এস.আই. মনির এর টিম এবং উপজেলা ভূমি অফিস সাতকানিয়া এর কর্মচারীগণ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, খাবার খোলা অবস্থায় রাখা, খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে জরিমানা করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net