1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বিএনপি নেতা-কর্মীদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

সোনারগাঁয়ে বিএনপি নেতা-কর্মীদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৮৮ বার

সোনারগাঁ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে বিএনপি ঐক্যবদ্ধ দাবি করা হলেও তারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালন করতে পারেনি।

গতকাল সোমবার ২২ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ বিএনপি পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জ্বালানী তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এর নেতৃত্বে সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের শিল্পাঞ্চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।

অপরদিক একইদিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল প্রতাপনগর এলাকায় বিক্ষোভ সমাবেশে করেন।

জানাযায়, দীর্ঘদিন ধরেই এ দুটি পক্ষের মধ্যে ভেতরে-ভেতরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বিবাদের জের ধরে দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net