1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম আদালত এলাকায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাতকানিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চট্টগ্রাম আদালত এলাকায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাতকানিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার

চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টারের নিজস্ব প্রতিবেদক আল আমিন সিকদার ও চিত্র সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর আইনজীবিদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ।

সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে কাঁধে কাঁধে মিলিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় দৈনিক প্রথম আলোর সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক কালের কন্ঠের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাকের সাতকানিয়া প্রতিনিধি দিদার চৌধুরী, দৈনিক পূর্বদেশ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক এম এহতেশামুল হক রাব্বী, সাংগঠনিক সম্পাদক তাপস দে আকাশ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক ভোরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি মুহাম্মদ নাজিম উদ্দীন,
দৈনিক সাঙ্গুর সাতকানিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ, দৈনিক পূর্বকোণের সাতকানিয়া প্রতিনিধি ইকবাল মুন্নাসহ দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ও প্রিন্ট গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ঘাতক সেই আইনজীবিদের নিবন্ধন বাতিল করারও জোর দাবী জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net