1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ পৌরসভা কাউন্সিলদের মাসিক সভা বয়কট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক

চন্দনাইশ পৌরসভা কাউন্সিলদের মাসিক সভা বয়কট

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৫৬ বার

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার ১২ জন নির্বাচিত কাউন্সিলর ঐক্যমতের ভিত্তিতে পৌরসভার
মাসিক সভা বয়কট করেছেন। গতকাল ২৫ আগস্ট সকালে চন্দনাইশ পৌরসভার
চতুর্থ পরিষদের ১৫তম মাসিক সভায় একজন কমিশনার পৌরসভার মাসিক আয়-
ব্যয় হিসাব জানতে চাইলে পৌরসভার সচিব মো. মহসিন কোন হিসাব
দিতে পারবে না বলার সাথে সাথে পক্ষদ্বয়ের মধ্যে কথা কাটাকাটির এক
পর্যায়ে ১২ জন কমিশনার মাসিক সভা বয়কট করেন।

এ ব্যাপারে মেয়র মাহাবুবুল আলম খোকার দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোন ধরণের পদক্ষেপ গ্রহন
না করায় সভা বয়কট করেছেন বলে জানিয়েছেন কমিশনার মো. শাহেদুল
ইসলাম। তিনি বলেন, পৌরসভার সচিব এ ধরণের কথা বলতে পারেন না। তিনি
আরো বলেন চলতি অর্থ বছরের বাজেট কাউন্সিলদের সাথে আলোচনা ও কোন
ধরণের বাজেট অধিবেশন না করে অনুমোদন করা হয়। ইতিমধ্যে সরকারীভাবে ৫০
লক্ষ টাকা বরাদ্দ কিভাবে ব্যয় করা হবে তা কাউন্সিলদের সাথে আলোচনা না করে
তিনি ইচ্ছামত ব্যয় করছেন। পৌর এলাকায় ১’শ ২৫ কোটি টাকা ব্যয়ে পানি
শোধনাগার প্রকল্প কাজে স্থানীয় কাউন্সিলদের কোন মতামত নেয়া হয়নি,
উধ্বর্তন কর্তৃপক্ষ পরিদর্শনে আসলে কাউন্সিলদের অবহিত করা হয়না বলে তারা
অভিযোগ করেন। এ ব্যাপারে পৌরসভার সচিব মো. মহসিন বলেছেন, মাসিক
সভা বয়কট এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে সেখানে তার সাথে
কাউন্সিলদের কথা কাটাকাটির বিষয়টি তিনি বলতে অপরাগতা প্রকাশ করে
বলেছেন, সভায় কি হয়েছে সেটা তিনি কাউকে বলতে চান না। মেয়র
মাহাবুবুল আলম খোকা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, এখানে কিছু
সমস্যা হয়েছে তবে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান। উল্লেখ্য যে,
পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর
থেকে কোনরকম জনসম্মুখে বাজেট অধিবেশন করেননি। ফলে সাধারণ মানুষ,
সাংবাদিক এমনকি কাউন্সিলগণও পৌরসভার বাজেট সম্পর্কে
কিছু জানেন না বলে অভিযোগ করেন। কাউন্সিলর মোরশেদুল আলম বলেছেন, সচিবের সাথে
কথা কাটাকাটির বিষয়টি মেয়র পদক্ষেপ গ্রহন করার জন্য তাদের নিকট থেকে
সময় নেয়ায় সভা বয়কটের কারণে পরিষদের সভাটি মুলতবি হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net