ঢাকা   ০৯:১১:২৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও সদরের রোড রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে এক যুবক নিহত হয়েছে। নিউজ লিখা পর্যন্ত ঐ যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় রোড রেলওয়ে স্টেশনে এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম। স্টেশন মাস্টার বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ঐ যুবক। ঘটনাস্থলে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাইন থেকে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের আনুমানিক বয়স ৩০ /৩২ হতে পারে। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান, তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি