ঢাকা   ০৯:৩৫:১৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকানকে ভ্রাম্যমাণ আদালত –জরিমানা করেন–২০ হাজার টাকা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সার সংকট নিরসনে কৃষকদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। ২১ আগষ্ট রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকান থাকার কথা পাড়িয়া বাজারে অথচ সেটি লাহিড়ী হাটে থাকায় নিয়ম অমান্য করার কারণে তাৎক্ষনিক ভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রধান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, পাড়িয়া ইউনিয়ননের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল,মোবাইল কোর্ট পরিচালনার টিম সদস্য চাঁন প্রসাদ বর্মন সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের প্রধান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান , সার সংকট নিরসনে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। যে সমস্ত ডিলার অনিয়ম করবেন, তাদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা করা হবে। বেশি দামে সার বিক্রি করলে জেল-জরিমানা করা হবে। মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি