1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৯০ বার

শিক্ষা প্রতিষ্ঠানে শারিরীক শাস্তি নিষিদ্ধকরণের বিষয়ে হাই কোর্টের দিক নির্দেশনা অমান্য করে এবং সংবিধান পরিপন্থী হলেও একের পর এক শিক্ষার্থী মারপিটে নির্যাতন ঘটনা ঘটেই চলেছে। এমনই অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে। তিনি ঐ স্কুলের দুই ছাত্রীকে শারিরীক শাস্তি দিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ দাখিল করেছেন ভূক্তভোগী পরিবার।
অভিযোগে জানা যায়, সম্প্রতি বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৪) এবং সপ্তম শ্রেণীর ছাত্রী আরফিনা (১২)।

শারিরীক অসুস্থ্যতার কারণে বিদ্যালয়ের এসেমব্লিতে (পিটি) অংশগ্রহণ করতে পারেনি। সে সময় তারা ক্লাস রুমেই বসে ছিল। এমন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ছাত্রীদের জিঙ্গাসা করার সাথে সাথেই গাছের কাঁচা ডাল দিয়ে পিটাতে শুরু করে। এতে ঐ দুই শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে ইয়াসমিনকে তার পরিবার গ্রাম চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেন এবং আরফিনাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আসাদুজ্জামান দুলাল স্যার তিনি আমাদের কাঁচা জিয়া গাছের ডাল দিয়ে মেরেছিল, আমরা বিষয়টি কাউকে জানাইনি। তিনি প্রায় শিক্ষার্থীদের উপর এ ধরনের নির্যাতন চালান।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল বলেন, আপনি স্কুলে আসেন, তার পরে কথা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানবিন্দু রায় বলেন বিষয়টা আমি শুনেছি। আমার কাছে দুই পরিবারের অবিভাবক এসেছিল আমিও তাদের দেখতে গিয়েছিলাম। তবে শিক্ষক যে কাজটি করেছে তিনি অপরাধ করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদ আলী বলেন আমার বিষয়টি জানা নেই। আমি সবে মাত্র যোগদান করেছি। তিনদিন হলো প্রশিক্ষণে ছিলাম। তবে বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net