1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার

ঠাকুরগাঁও জেলা সদরের ডিবি পুলিশের এ,এস,আই শাহীন ইসলাম খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক। দিনাজপুরের খানসামা উপজলায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ডিবি পুলিশের এ,এস,আই শাহীন ইসলাম ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে। ৮ আগস্ট (সোমবার) সকাল ১১ টার দিকে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট কইনাডুবি ব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা সদরের ডিবি পুলিশে এ,এস,আই শাহীন ইসলাম হিসেবে কর্মরত রয়েছেন।

এ ছাড়াও এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার পেয়ে খানসামা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় পুলিশ হেফাযতে নিয়ে পরে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে এ ঘটনায় ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান বাদি হয়ে পুলিশের এ,এস,আই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। এ বিষয়ে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net