ঢাকা   ১২:১১:৫৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের ৯২তম ওরশ শুক্রবার

বাঁশখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ইতিহাসে প্রথম ইংরেজিতে প্রকাশিত দৈনিক পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’র সম্পাদক-প্রকাশক, ভারতগৌরব, দার্শনিক, কবি, সাহিত্যিক ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের (ক.) ৯২তম ওফাতবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে বাঁশখালীর কালীপুরে ওরস শরীফসহ নানান কর্মসূূচী রাখা হয়েছে।

তদানীন্তন বঙ্গদেশের কৃতিপুরুষ, উপমহাদেশে মুসলমান দ্বারা ইংরেজিতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’ (১৮৯২ ইংরেজি) প্রথম মুসলমান সম্পাদক হযরত ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের (ক.) জন্ম ১৮৫৬ সালে বাঁশখালী উপজেলার কালীপুরে।

তাঁর জীবন ও কর্ম থেকে জানা যায়, তিনি মানুষ, মানবতা, সাংবাদিকতা, রাজনীতির বহু ধর্মগ্রন্থ প্রণয়ন ও তরিকায়ে জাঁহাগিরিয়ার পতাকাকে উজ্জল করে দ্বীন ও আখেরাতের শিক্ষায় মানুষকে আলোকিত করেছিলেন। তাঁর লিখিত গ্রন্থ বর্তমানে আমেরিকান বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের পড়ানো হয় ও গবেষণা চলছে। তিনি ঐতিহ্যবাহী সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের মহান খলিফা ছিলেন।

তিনি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের প্রথম ইংরেজি পত্রিকা ‘দি মোহামেডান অবজারভার’ পত্রিকার সম্পাদকের পাশাপাশি ব্রিটিশ শাসন আমলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পদে চাকরি করেন।

তিনি ১৯১৪ সালে একটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন। বইটির নাম ‘What is man, and the universal regional of man, in the Light of islam. ১০৯ বছর আগে লিখিত এই বই পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে।

ডিপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের ওফাত বার্ষিকী উপলক্ষে নিজ গ্রাম বাঁশখালী উপজেলার ইজ্জত নগরের সাহেব বাড়িতে ওরস শরীফসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি